বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও ত্যাগের এক ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করে, দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে এই দিনটি সারা বিশ্বেসহ বাংলাদেশেও পালিত হয়। তাই আজকে একটি বিশেষ দিন এই দিনে মুক্ত হয়েছিল সেই সমস্ত শ্রমিকদের দুঃখ কষ্ট বেদনা। তিনি বলেন, শ্রমজীবী মানুষই একটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি, অবকাঠামো ও অর্থনীতি গড়ে ওঠে। তিনি আরো বলেন, আমরা শ্রমিক এটাই আমার বড় পরিচয় এ কথা বলে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন তিনি আরো বলেছিলেন আমার দেশের ১২ কোটি মানুষের ২৪ কোটি হাত কাজে লাগালে এই দেশে উন্নয়নে আর কোন বাধা থাকবে না। ইনশাল্লাহ আজকে দিনের অঙ্গীকার দেশের জন্য আমাদের কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ। আমরা দেশে যেন কাজ করব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। শ্রমিক-মালিক ঐক্য গড়ি, দ্রুত বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বনার্ঢ্য র্যালী শেষে শ্রমিক সমাবেশ ও ত্রি-বার্ষিক সাধারণ সভায় তিনি উক্ত কথা বলেন।
সাবেক এমপি লালু বলেন, আমরা বিশ্বাস করি শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি। শ্রমিকদের হাত যদি সচল না থাকে দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। এমনকি বিএনপি সরকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সবসময় সোচ্চার। সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত। বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হুদা পপন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র কোষাধক্ষ্য ও জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি লিটন শেখ বাঘা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব জহুরুল ইসলাম, বগুড়া শহর শাখার ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল রহমান রিপন ও শ্রমিক নেতা শফিকুল ইসলাম। সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক বেলাল মণ্ডল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাধারণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রায়হান আলী রানু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা মিল্টন হোসাইন, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল কুদ্দুস কাজী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

