বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মোহন আখন্দ, এটিএন নিউজের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক মোমিন রশিদ সাইন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক। কবি ও সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের বগুড়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে পত্রিকা পড়েন। পক্ষে বিপক্ষে যে লেখায় থাকুক না কেন, সে খবরগুলো তিনি পাতা উল্টিয়ে উল্টিয়ে পড়েন। আমরা চাই তারেক রহমানের নেতৃত্ব দেশ এগিয়ে যাক। একটি পত্রিকা আমাদের দেশ এবং আমাদের সরকারকে তারা সঠিকভাবে চালাতে পারে। এবং দেশের উন্নয়নও তারা সার্বিক ভূমিকা রাখতে পারে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু বগুড়া বগুড়া বলে তাকে যেন আমরা বগুড়ায় আটকে না রাখি। উনি সারা বাংলাদেশের ভোট পেয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। অনেক ভোট পেয়েছেন অনেক সিট পেয়েছেন। সারা বাংলাদেশই যেন উনার সুনাম থাকে সে চেষ্টা আমাদেরকে করতে হবে। পত্রিকার মাধ্যমে দেশের উন্নয়ন তুলে ধরতে হবে। সারা বাংলাদেশের মানুষের কাছে যেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কার হতে পারেন আরো প্রিয়জন হতে পারে এবং উনি যেন দেশ ও জাতির জন্য কাজ করতে পারেন। সাবেক এমপি লালু বলেন, আমার রাজনীতির অবস্থান যদি আমি কোথায় উঠেছি কেউ মনে করেন তবে মনে করতে হবে এই সংবাদপত্রের মাধ্যমে লেখনির মাধ্যমেই উঠেছি। আজকে পত্রিকার বিষয় আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা বগুড়ার সন্তান এ যুগের এদেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান বলেছেন স্বাধীন কোন গলাচিপে কাউকে ধরা হবে না। এটার বলার কারণ হলো উনি সঠিক থাকতে চান সঠিকভাবে দেশ পরিচালনা করতে চান এবং তার একমাত্র নির্ভরশীল মাধ্যম হলো পত্রিকা। দেশ রূপান্তরকে ধন্যবাদ জানিয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, দেশের জন্য লিখতে হবে। বগুড়ার কল্যাণে এগিয়ে নিতে হবে, লিখতে হবে। তুলে ধরতে সমাজের সবকিছু। প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, উন্নয়নের কথা বলতে হবে। সাংবাদিকতা জাতির দর্পণ হয়ে কাজ করে। তবে একশ্রেণির মানুষ সাংবাদিকতাকে কলুষিত করছে। তাদের অপ-সাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে। দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলতে চাই, যদি মানুষের কল্যাণে কাজ করতে চান তাহলে সাংবাদিকতা করুন। না পারলে অন্যকে ক্ষতি না করে এই পেশা ত্যাগ করুন। সমাজের দপর্ণকে আর কলুষিত করবেন না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের শেরপুর উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান, ট্রাফিক সার্জন মশিউর, সিনিয়র ফটো সাংবাদিক আসাফউদ্দৌলা ডিউক, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, সুমন সরদার, সাংবাদিক সানাউল হক শুভ, মীর্জা দুলাল, রেজাউল করিম রেজা, আল আমিন, নজরুল ইসলাম দয়া, শফিক, মোয়াজ্জেম হোসেন, মোঃ বাবু, মনির হোসেন, মামুন, নাসির হোসেন, রাশেদুল কাদীর, আমিন ইসলাম, রবিউল করিম হৃদয়, ডাঃ শাহ গাজী, আশিকুর রহমান, আসাদ, উজ্জল, ডন, রিহাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

