স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা সহ বালুবাহী ট্রাক চালক রবিউল ইসলাম কে গ্রেফতার এবং বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়। জানা যায়, দদগত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শামীম আহমেদের নেতৃত্বে সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস “ছ”মিল এন্ড উডেন ফার্নিচার সেকশন দোকানের উত্তরপার্শ্বে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট চলাকালে রংপুর হইতে বগুড়াগামী ১টি বালু ভর্তি ট্রাক যাহার রেজি নং-ঢাকা মেঃ ট-১৬-৯২৭৬ টি উক্ত ট্রাকের ড্রাইভার দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের পুত্র মোঃ রবিউল ইসলাম (২৫), কে আটক করা হয়। পরে আটককৃত রবিউল ইসলামের সামনে উক্ত বালি ভর্তি ট্রাকটি তল্লাশি কালে ট্রাকে রক্ষিত বালুর ভিতরে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ৩টি প্লাস্টিকের বস্তায় ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি গাঁজা পেয়ে উক্ত ট্রাকসহ জব্দ করা হয়। গ্রেফতারকৃত ট্রাক চালকে বিরুদ্ধে বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
উত্তরকোণ
বগুড়ায় ৮০ কেজি গাঁজাসহ চালক রবিউল ইসলাম গ্রেফতার

