শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পাল্টা মানববন্ধন করেছে মোকামতলা ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য মনোয়ারা বেগম। সোমবার বেলা ২.৩০ ঘটিকার সময় মোকামতলা-জয়পুরহাট সড়কের গনেশপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম বলেন, সরকারি ঘর ও বিভিন্ন ভাতা কার্ড দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে আমার বিরুদ্ধে গত শনিবার গণেশপুর এলাকার রুবেল ও তার পিতা মাহফুজার এলাকার মানুষকে ভুল বুঝিয়ে যে মানববন্ধন করেছে আমি তার প্রতিবাদ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বার বার ষড়যন্ত্র করছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবী করছি।
উত্তরকোণ
শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের পাল্টা মানববন্ধন

