উত্তরকোণ

শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা

শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, সচেতনতায় র‍্যালি ও আলোচনা সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (২৬ এপ্রিল) দুপুরে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল। এছাড়াও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এনামুল হক, কনসালট্যান্ট (সার্জারি) ডা. বেলাল উদ্দিন, কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. সোহেল রানা, আরএমও ডা. আবিদা সুলতানা এবং সহকারী প্রধান মো. সাইফুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। তারা অপুষ্টি প্রতিরোধ, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার: