উত্তরকোণ

দুপচাঁচিয়ায় পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপনের উদ্বোধন

দুপচাঁচিয়ায় পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপনের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘গাছ লাগিয়ে যত্ন করি, মিলে মিশে দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২৬ এপ্রিল রোববার বিকেলে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠের পার্শ্বে নতুন রাস্তায় বৃক্ষ রোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তালুকদার কাজল, বিএনপি নেতা প্রভাষক নূরে আলম সিদ্দিকী নাইচ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, রাবু খান, হুমায়ুন কবির, বিএনপি নেতা এমদাদুল হক, ছাত্রদল নেতা আবু সাঈদ প্রমুখ।

শেয়ার: