উত্তরকোণ

‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ এর দ্বিতীয় দিনে কবি ইসলাম রফিকের জন্মদিন পালন

‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ এর দ্বিতীয় দিনে কবি ইসলাম রফিকের জন্মদিন পালন

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে ২য় বারের মতো দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’ এর ২য় দিনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এর ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজনে ছিল বাগবাড়ীতে জিয়া বাড়ি পরিদর্শন, কবিতা পাঠ, আলোচনা সভা, কবি ইসলাম রফিক এর জন্মদিন পালন এবং বাউল গান। জিয়া বাড়ী পরিদর্শন শেষে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজে কবিরা কবিতা পাঠ, আলোচনা সভা ও কবি ইসলাম রফিক এর জন্মউৎসবে মিলিত হন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। কবি সিকতা কাজলের সঞ্চালনায় জন্ম উৎসবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি মতিন রায়হান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, কবি বকুল আশরাফ, নশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুর রহমান। কবি ইসলাম রফিককে নিয়ে কথা বলেন-কবি শাকিবলু শাকিল, কবি শৈবাল নূর, কবি অভি জেনেট, কবি সজীব মোহাম্মদ আরিফ, কবি শফিক আজিজ, কবি ফরিদ ছিফাতুল্লাহ, কবি আল আমিন ইসলাম, সাঈদ শ, কবি অসীম বাহাদুর, কবি দিপংকর মারডুক। শেষে কেক কেটে কবি ইসলাম রফিকের জন্মদিন পালন করা হয়। জন্মোৎসবে বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয় বগুড়ার বিখ্যাত আলুঘাটি খেয়ে।

শেয়ার: