বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে জিয়াউর রহমান বাসভবনের কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) লেবু মিয়ার মেয়ে লিজা আক্তারের বিবাহ অনুষ্ঠানে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিবাহ অনুষ্ঠানের আগের দিন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ও তার সহধর্মিনী গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার বাগবাড়ীতে জিয়াউর রহমান বাসভবনের গিয়ে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে। এ সময় সাবেক এমপি লালু বলেন, জিয়াউর রহমান এর বাসভবনের কেয়ার টেকার লেবু মিয়া ও তার মেয়ে লিজা আক্তার দীর্ঘ দুইযুগ ধরে বাসভবনটি দেখাশুনা করেছে। বর্তমানেও তারা বাড়িটিকে আপনমনে দায়িত্ব নিয়ে দেখাশোনা করছেন। আমরা সবাই লিজার পরিবারের জন্য দোয়া ও আশীর্বাদ করছি যেন এই দম্পতি সারাজীবন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারেন ইনশাআল্লাহ।এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নশিপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, ফজলার রহমান, আব্দুল মান্নান, আব্দুর রহিম রঞ্জু, আজম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, কেয়ার টেকার লেবু’র সহধর্মিনী মোছাঃ লতা বেগম, নশিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী গেদা, সদস্য সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম নান্টু, আপেল মাহমুদ, যুবদল নেতা শামীম আহম্মেদ, জুবাইদুর রহমান জনি, রফিকুল ইসলাম, মামুন ফকির, এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ছাত্রদল নেতা তোহা আহম্মেদ, স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন, কাইয়ুম আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
বাগবাড়ীতে জিয়াউর রহমান বাসভবনের কেয়ারটেকারের মেয়ের বিবাহতে উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক এমপি লালু

