উত্তরকোণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি আজিজুল হক কলেজে বাংলা নববর্ষ  উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি আজিজুল হক কলেজে বাংলা নববর্ষ  উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি আজিজুল হক কলেজে  বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের  সংসদ সদস্য মো: রেজাউল করিম বাদশা। প্রফেসর শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কলেজের অধ্যক্ষ প্রফেসর মো মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মো আব্দুল ওয়াহেদ সরকার, কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান। আরো বক্তব্য রাখেন প্রফেসর সুবহানা লীনা হাসিন, জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজ শাখার আহবায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব মো রাফিউল আল আমিন, ইসলামি ছাত্রশিবির কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান। এর আগে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এরপর পান্তা উৎসব, আলোচনা সভা, লাঠি খেলা, এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বৈশাখ বরণ উপলক্ষে গোটা কলেজ ক্যাম্পাস আলপনা করা হয়।

শেয়ার: