উত্তরকোণ

গাবতলীর কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

গাবতলীর কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বগুড়ার গাবতলী কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অবসর জনিত সহকারী মৌলভী শিক্ষক জামাল উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আজমল হোসেন শীষ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ। অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আইয়ুব আলী ও আতিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ আবু বক্কর, কাগইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিনাজুল ইসলাম মিনহাজ, কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম খলিলুল্লাহ, ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রহমান সুলতান, কাগইল ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, বিদায়ী শিক্ষার্থী কাউছার আহম্মেদ শুভ ও মহিউদ্দিন প্রমূখ। শেষে বিদায়ী শিক্ষক জামাল উদ্দিনকে বিশেষ উপহার সামগ্রী ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার: