উত্তরকোণ

দুপচাঁচিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার সকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, প্রধান শিক্ষকগন, সহকারী শিক্ষকগন ও শিক্ষার্থীরা। মেলায় দু’টি ক্যাটাগরিতে মাধ্যমিক পর্যায়ের ১১টি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শনী স্টলে অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় ৩জন বিজয়ী শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও মাধ্যমিক পর্যায়ে ৩টি বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার: