শিবগঞ্জ (বগুড়া) থেকে জাবিউর আলম হিমু: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক শিবগঞ্জ হাটের অলিয়ে কামেল হযরত শাহ সুফি ইউনোচ (রহ.) (কারেন্ট) মাজারের ৩৪তম বাৎসরিক ওরস আগামী ৩রা বৈশাখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এক ইসলামী জালসা কারেন্ট মাজার সংলগ্ন চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে করার লক্ষে আয়োজকগণ ব্যাপক প্রস্থিতি গ্রহণ করেছেন। এবার বিপুল সংখ্যক সাধু-সন্যাসী, ভক্ত, আশেকান সহ আগতদের সমাগমে প্রধান অতিথি হিসাবে থাকছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মীর শাহে আলম। এছাড়া প্রতি বছরের চেয়ে এবার নতুন আঙ্গিকে ওরস শরীফ জাকজমক ও সন্দর করার লক্ষ্যে শিবগঞ্জ থানা ও পৌর বিএনপি সহ সরকারি দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে অতিথি করা হয়েছে।
জানা যায়, প্রতি বছর বৈশাখ মাসের ১ম সপ্তাহের বৃহস্পতিবারে হযরত শাহ সুফি ইউনোচ (রহ.) (কারেন্ট) মাজারের ওরস ও ইসলামী জালসায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এখানে দুর দুরান্ত থেকে সাধু-সন্যাসী, ভক্ত, আশেকানসহ জোটধারী পাগলা-পাগলীর আগমন ঘটে। এরা শিবগঞ্জ হাটের ভিতর বিভিন্ন স্থানে আস্তানা গেড়ে সাড়ারাত জেগে কাওয়ালী, মারুফতি, মুর্শিদীসহ বিভিন্ন প্রকার আধ্যাত্মিক গান বাজনা করে থাকে। তাদের ধারণা এভাবেই তাদের সাধনা পুরুণ হতে পারে। অনেকের ধারণা কারেন্টের মত এ মাজারে কিছু অলৌকিক ঘটনা ঘটে একারণে কারেন্ট বাবা হিসাবে পরিচিত লাভ করেছে।
স্থানীয় কিছু মানুষ জানিয়েছেন যে, এ মাজারের ওরস শরীফে এর আগে ২০/২৫টি খাসি সহ প্রায় অর্ধশত মন চালের তবারক বিতরণ করা হতো। তারা আরো জানান যে, এ মাজারের দান বাক্সে প্রচুর পরিমানে টাকা পাওয়া যায়। কিন্তু ব্যাপক আয় থাকলেও কি হবে হিসাবের খাতায় আয়ের চেয়ে ব্যয় বেশী। গত বছর নতুন কমিটি করা হয়েছে। শিবগঞ্জ সদর ইউপি সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সভাপতি হয়েছেন। এবার তিনি ২য় বারের মত ওরস কমিটির দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, কোষাধক্ষ বিশিষ্ট আলু ব্যবসায়ী শাওন, কমিটির নেতা জুয়েল শেখ। এই কারেন্ট মাজারের ৩৪তম বাৎসরিক ওরস শরীফে এবার বিশেষ অতিথি করা হয়েছে উপজেলা বিএনপির জনপ্রিয় ভারপ্রাপ্ত সভাপতি এস.এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আ: করিম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহম্মদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বরেণ্য অতিথি করা হয়েছে শিবগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী থানা যুবদলের সভাপতি মোঃ খালিদ হাসান আরমান। এব্যাপারে করেন্ট মাজারের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, বিশাল অনুষ্ঠান পালনের লক্ষ্যে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
কিভাবে কারেন্ট বাবার নামকরণ করা হয়েছে এসম্পর্কে আগামীতে বিস্তারিত ভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে। ইনশা আল্লাহ।
উত্তরকোণ
শিবগঞ্জ হাটের ঐতিহাসিক কারেন্ট বাবার ওরস বিপুল সংখ্যক মানুষের সমাগমে থাকছেন এলজিইডির প্রতিমন্ত্রী অধ্যক্ষ মীর শাহে আলম

