কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার বিকেলে শহীদ খোকন পার্কে বগুড়া জেলা ১১ দলীয় জোট আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বগুড়া শহর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রটারী এ্যাড. আল-আমিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি জাতীয় নাগরিক পাটি এনসিপির জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারী মাওলানা মানছুুরুর রহমান, শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেদ, জেলা কর্মপরিষদ সদস্য নুর মোহাম্মাদ আবু তাহের, জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা আহবায়ক শাহরিয়ার জুহিন, শহর কর্মপরিষদ সদস্য এ্যাড. রিয়াজ উদ্দিন, আজগর আলী, আব্দুল হামিদ বেগ, এ্যাড শাহিন মিয়া, হেদাইতুল ইসলাম, আব্দুস সালাম তুহিন, এ্যাড. নূরুল ইসলাম আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মমিন, শহর শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, গাবতলি থানা আমীর মাওলানা ইউনুস আলী, কাহালু থানা আমীর মাওলানা শাহিদা খান প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না। ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ও সংবিধান সংস্কার। ১২ ফেব্রুয়ারীর গণভোটে প্রায় ৭০ শতাংশ রায় দিয়ে প্রমাণ করেছে জনগণ পরিবর্তন ও সংস্কার চায়। কিন্তু দুই তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানীর ফল ভালো হবেনা। দেশপ্রেমিক ছাত্র-জনতা এখনো রাজপথে রয়েছে। সভায় বক্তাগণ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এ জন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার। জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়াটি কেবল সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্ভব নয়; বরং একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের মাধ্যমেই তা সম্পন্ন করতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
উত্তরকোণ
বগুড়ায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

