বগুড়া সদর আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ধরেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ১১এপ্রিল শনিবার বেলা সাড়ে ১০টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাত আলী সন্তোষ, যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, সাইফুল ইসলাম, ক্যাশিয়ার তানভির আলম রিমন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, নির্বাহি সদস্য গোলজার হোসেন মিটু, সিনিয়র সাংবাদিক এড. পলাশ খন্দকার, মমিনুর রশিদ শাহিন, সামসুল আলম লিটন, আল-আমিন, আল মমিন, রাশেদুল ইসলাম।
উত্তরকোণ
নবনির্বাচিত সংসদ সদস্য বাদশাকে বগুড়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

