উত্তরকোণ

দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৮ এপ্রিল বুধবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার-২০২৬ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য বেগম শামছুন নাহার জামান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়। অত্র মাদ্রাসার সুপার মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহ-সুপার মোঃ বজলুর রশিদ, সহকারী মৌলভী মোঃ মোকছেদ আলী, সহকারী শিক্ষক মোঃ নূরুন্নবী ইসলাম এবং শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। শেষে দেশ-জাতি ও শিক্ষার্থীসহ সকলের কল্যান কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহ-সুপার মোঃ বজলুর রশিদ।

শেয়ার: