উত্তরকোণ

পলাশবাড়ীতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ জোন কর্মকর্তার রহস্য জনক কর্মকাণ্ড

পলাশবাড়ীতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ জোন কর্মকর্তার রহস্য জনক কর্মকাণ্ড

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে বরেদ্র উন্নয়ন কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ জোন কর্মকর্তা মোজাফফর হোসেন এর রহস্য জনক কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকা বাসি সঠিক তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, গাইবান্ধার বরেদ্র উন্নয়ন কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ জোন এর আওতায় পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর মৌজার জি এল নং ৮৩ দাগ নং৩০২ এ ১৯৭৪ ইং সালে কৃষকদের সেচ সুবিধার্থে তৎকালীন সরকার একটি গভীর নলকূপ স্থাপন করেন। এট এক পর্যায় উক্ত নলকূপের জানতাংশ চুরি হয়। ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে বাবর ইন্টার প্রাইজ ঘোড়ামারা বোয়ালী রাজশাহী ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক গভীর নলকূপটির পাম্প ঘর মেরামত ও বাইজার ভাল্প স্হাপন করেন সেচ কার্যক্রম পরিচালনা করে আছেন। এর এক পর্যায় ম্যনেজার কর্তৃক অতিরিক্ত টাক উঠানোর অভিযোগে কৃষকরা ম্যানেজার পরিবর্তনের জন্য দাবী জানান। এর মধ্যে ০২/১২/২০২৫ ইং বৈরী হরিন বাড়ি গ্রামের খাজা মিয়া ম্যানেজার পরিবর্তনের দাবি এনে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ জোন বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। তার সরকারি চাকরি থাকার কারণে ম্যানেজার হইতে পারেন না। এর ফলে একই গ্রামের তোছাদ্দেক হোসেন সরকার ১০/১২/২০২৬ ইং পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ প্রদান করেন। এ ঘটনায় পূর্বের ম্যানেজার মাহাবুব এর পিতা আব্দুল মজিদ উক্ত নলকূপটি নষ্ট দেখাইয়ে স্থানান্তরের জন্য গোবিন্দগন্জ জোন্য কর্মকর্তাকে অবহিত করেন। সেই আলোকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ জোন কর্মকর্তা মোজাফফর হোসেন উক্ত নলকূপটি নষ্ট দেখায় অন্তরের জন্য ঠিকাদার নিয়োগ করেন। ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং সকালে ঠিকাদার কর্তৃক নলকূপপূর্বের স্থান হতে ১০০ গজ দূরে ম্যানেজারের পিতা আব্দুল মজিদ এর জমিতে স্থানান্তরের জন্য সকল যন্ত্রাংশ ও মালামাল নিয়ে আসেন। এলাকাবাসীর বাধার মুখে ঠিকাদার মালামাল নিয়ে চলে যান।এর পর ১২ ফেব্রুয়ারী উক্ত নলকূপ থেকে সেচ কার্যক্রম পরিচালনা হয়ে আছে।এখন পর্যন্ত পানির কোন সমস্যা দেখা যায় নাই বলে কৃষকরা জানান। স্থানীয় কৃষকগণ দাবী করেন, সচল সেচ পাম্প নষ্ট দেখায় অন্যত্র স্থাপন করলে লক্ষ লক্ষ টাকার মূল্যের গভীর নলকূপটি সামান্য টাকায় নিলাম দেওয়া হতো। এতে সরকারের অনেক টাকা লোকশান হতো। এ সংক্রান্ত খবর ইতিপূর্বে পত্রিকায় প্রকাশিত হলেও অদ্যবতী কোন তদন্ত করা হয় নাই বলে জানা যায়। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ জোন কর্মকর্তার রহস্যজন কর্মকাণ্ড নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাই এলাকা বাসি উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন প্রতিপক্ষের হস্তক্ষে কামনা করেছেন। এবিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার: