আগামী ৯ এপ্রিল বগুড়া সদর-৬ আসনে উপনির্বাচন উপলক্ষে রাজা বাজারের সকল ব্যবসায়ী বৃন্দের আয়োজনে গনসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের প্রার্থীর পক্ষে শনিবার বিকালে রাজা বাজারে সকল ব্যবসায়ীবৃন্দের আয়োজনে বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন উপলক্ষে গনসংযোগ ও আলোচনা সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশিষ্ট ব্যবসায়ী রাজা বাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, রিয়েল এস্টেট ওনার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: সাইরুল ইসলাম, বাংলাদেশ কোল্ড ষ্টোর এ্যাসোসিয়েশনের পরিচালক প্রদীপ কুমার প্রসাদ,আলহাজ্ব আবদুল গফুর প্রমুখ। সভায় বক্তারা বলেন, বগুড়ার উন্নয়নের ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উন্নয়ন তাঁর হাত দিয়ে করবেন। বগুড়ার সকল ব্যবসাীরা রেজাউল করিম বাদশার ধানের শীষের পক্ষে কাজ করছে।
উত্তরকোণ
বগুড়া-৬ সদর উপ-নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে রাজা বাজার ব্যবসায়ীদের গনসংযোগ ও আলোচনা সভা

