মঙ্গলবার বিকেলে বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ১৪নং ওয়ার্ডের মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামপুর হরিগাড়ী, তিনমাথা এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ১৪নং ওয়ার্ড আমীর অধ্যাপক আবু হানিফ, ৮নং ওয়ার্ড সেক্রেটারী গোলাম আযম, জামায়াত নেতা মতিয়ার রহমান, ড. আবু সালেহ মামুন, মাওলানা আব্দুল ওয়াহাব, শ্রমিক নেতা নুর আলম, মাছুদুর রহমান মহান, আবু সাঈদ, রাশেদ ইসলাম, যুব বিভাগের সভাপতি আবুল কাশেম, রিকসা ভ্যান শ্রমিক নেতা জাহিদুল ইসলাম প্রমুখ। গণসংযোগকালে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জনগন এবার বলছে তারা এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করবে। এর আগে সকালে ২০ নং ওয়ার্ডের বৌ বাজার, কৈপাড়া, দক্ষিণ চেলোপাড়া এলাকায় গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, ২০ নং ওয়ার্ড আমীর মাস্টার শামসুজ্জামান, মমিনুর রহমান, আব্দুর রাজ্জাক, আবুল হাসান, আলেক উদ্দিন, রাজু প্রমুখ।
উত্তরকোণ
দাঁড়িপাল্লায় ভোট চেয়ে দিনব্যাপী আবিদুর রহমানের গণসংযোগ

