৪ এপ্রিল শনিবার বগুড়া প্রেসক্লাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মোঃ শামছুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি নন্দীগ্রাম উপজেলাধীন থালতামাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য এবং বর্তমান স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নিয়োগকৃত প্যানেল চেয়ারম্যান-১। অত্র ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন-বগুড়া সদর থানার হত্যা ও নাসকতা মামলা নং-৭৩/২৩ নভেম্বর ২০২৪, বাৎসরিক নং৯৯৪ সহ বিভিন্ন মামলার অভিযুক্ত হওয়ায় পলাতক ও গ্রেফতার হওয়ার কারনে অনুপস্থিত থাকায় সরকারী আইন ও বিধি মোতাবেক গত ০২/১২/২০২৫ইং তারিখে ৫৫৪০/১০০০,০১০ মতে আমাকে থালতামাঝগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রসাশনিক দ্বায়ীত্ব প্রদান করা হয়। তদপ্রেক্ষীতে দ্বায়ীত্ব পালনকালীন সময় আমার উপর অর্পিত দ্বায়ীত্ব সঠিক ভাবে পালন করেছি। বিগত সময়ের চেয়ে আমার দ্বায়ীত্ব কালীন সময়ে ইউনিয়ন বাসী রাস্তা ঘাট মসজিদ, মন্দির, মাদরাসা সহ সকল প্রতিষ্ঠানে সাধ্যমত সরকারী অনুদান ও ব্যক্তিগত তহবিল থেকে স্বচ্ছতার সাথে সকল সেবা প্রদান করেছি এবং সরকারী নিয়োগকৃত প্রতিনিধি ও সকল সদস্যের উপস্থিতিতে বিতরন ও বন্টন করেছি। কখন ও কোনো অনিয়ম ও অনৈতিক কাজের সাথে জড়িত ছিলাম না। বরং ইউনিয়ন বাসীর চাহিদা অনুযায়ী সকল প্রকার সেবা সহজে সবার নিকট পৌঁছে দিয়েছি। অথচ চেয়ারম্যান আব্দুল মতিন ১৯/০২/২০২৬ তারিখে রিট পিটিশন নং-২৭১/২০২৬ দাখিল করে আদেশ মূলে-আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রসাশনিক ও আর্থিক ক্ষমতা ০৬ মাসের জন্য স্থগিত মর্মে জানতে পেরেছি। একটি কুচক্রি মহল চেয়ারম্যান আঃমতিনের সহযোগিতায় আমার জনপ্রিয়তা ও মান ক্ষুন্ন করার অপচেস্টায় লিপ্ত হয়ে ভুয়া মিথ্যা ও অসত্য বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় ও অনলাইন মিডিয়াতে গুজব ছড়াচ্ছে যাহা সম্পর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি বিগত সময়ের সকল প্রকাশিত মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি হারিয়ে বা পালিয়ে যাইনি বরং স্বশরীরে এলাকায় অবস্থান করছি। প্রকাশিত যে চেয়ারম্যান আঃ মতিন বিভিন্ন মামলার অভিযুক্ত হওয়ায় পলাতক ও গ্রেফতার হওয়ার কারনে অনুপস্থিত থাকায় সরকারী আইন ও বিধি মোতাবেক প্যানেল চেয়ারম্যানের দ্বায়ীত্ব পালন করেছি। কোথাও কোনো অনিয়ম বা অনৈতিক কাজের সাথে জড়িত ছিলাম না। আমি নন্দীগ্রাম উপজেলা তথা খালতামাঝগ্রাম ইউনয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উত্তরকোণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

