উত্তরকোণ

বগুড়ার অসুস্থ আজাহার আলীর পাশে সাবেক এমপি লালু

বগুড়ার অসুস্থ আজাহার আলীর পাশে সাবেক এমপি লালু

২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বগুড়ার মহাস্থান মাজার এর খাদেম অসুস্থ আজাহার আলীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাকে দেখতে তার বাড়ীতে যান বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন, মোহতাছিন বিল্লা মুন।

শেয়ার: