উত্তরকোণ

কাহালু উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আনছার আলী

কাহালু উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আনছার আলী

কাহালু (বগুড়া) প্রতিনিথিঃ বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের অন্তভূক্ত কাহালু উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন অত্র শ্রমিক উপ-পরিষদের সহ-সভাপতি আনছার আলী। কাহালু উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি মো. আবুল কালাম আজাদ পবিত্র হজ্ব পালন উপলক্ষে সংগঠনের রেজুলেশন অনুয়ারি অত্র শ্রমিক উপ-পরিষদের সহ-সভাপতি আনছার আলী কে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। বুধবার বিকেলে কাহালু উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আনছার আলীকে দায়িত্ব বুঝিয়ে দেন অত্র শ্রমিক উপ-পরিষদের সভাপতি মো. আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সাধারণ সম্পাদক মো. লোকমান হাকীম ও দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম।

শেয়ার: