উত্তরকোণ

গাবতলীতে কৃষক লতিফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

গাবতলীতে কৃষক লতিফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়ার গাবতলীতে কৃষক আব্দুল লতিফ আকন্দ (৬৫) হত্যা মামলার আসামি পার্থ সিংহ (৩০) কে জামালপুর এলাকা এতে‌ পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি পার্থ সিংহ পুলিশকে জানিয়েছে, সে কোদালের ঘাড়ি (উল্টো) পাশ দিয়ে আঘাতে কৃষক আব্দুল লতিফ আকন্দ কে হত্যার পর বিবস্ত্র করে লাশ ফেলে পালিয়ে যায়।
‎সে কি কারনে হত্যা করেছে, সে ব্যাপারে পুলিশের কাছে মুখ খোলেননি। ‎গাবতলী মডেল থানার ওসি তদন্ত আবু মুসা’র নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মন ‎মঙ্গলবার (৩১শে মার্চ-২৬) এক অভিযান চালিয়ে সেচ মেশিন ঘর হতে হত্যা কাজে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়েছে। তার জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মন নিশ্চিত করেছেন। ‎গ্রেফতারকৃত পার্থ সিংহ গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহ’র ছেলে। উল্লেখ্য, গাবতলী মডেল থানার পুলিশ গত রোববার (২৯শে মার্চ-২৬)‌ মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া‌ গ্রামের মৃতঃ মোবারক আকন্দ ছেলে আব্দুল লতিফ আকন্দ (৬৫) লাশ সেচ মেশিন ঘরের পাশে থেকে উদ্ধার করে।
‎ঘটনার রাতে নিহত আব্দুল লতিফ আকন্দ’র ছেলে শহীদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গাবতলী মডেল থানার ওসি তদন্ত আবু মুসা, উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের কৃষক লতিফ হত্যা মামলার প্রধান আসামী পার্থ সিংহ গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার: