উত্তরকোণ

মহাদেবপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছনতা অভিযান

মহাদেবপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছনতা অভিযান

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে ডেঙ্গু ও চিকন গুনিয়া প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরের ময়লা আবজর্না পরিস্কারের মাধ্যমে এ অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের নেতৃত্বে এ পরিছন্ন অভিযানে অন্যন্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রায়হানুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, একাডেমিক সুপার ভাইজার মো: ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মো: আরিফুজ্জামান বলেন , এ অভিযান অব্যাহত থাকবে প্রতি শনিবার সকাল ১০ টায় সাপ্তাহিক পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার: