উত্তরকোণ

কাহালু বাজারের রাস্তায় নির্মাণ সামগ্রী ও ফুটপাতে দোকানপাট জন দূর্ভোগ চরমে

কাহালু বাজারের রাস্তায় নির্মাণ সামগ্রী ও ফুটপাতে দোকানপাট জন দূর্ভোগ চরমে

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু পৌর বাজারের রাস্তা গুলোতে মাসের পর মাস নির্মাণ সামগ্রী ইট, খোয়া ও বালু ফেলে রেখে এবং রাস্তার উপর ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল, ছোট ছোট দোকান বসিয়ে এবং ফুটপাতের দখল নিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানের প্রচারণার সাইন বোর্ড, ছ’মিলের কাঠের গুড়ি এমন কি ওয়েলডিং ও গ্যাসের স্যালেন্ডার রেখে রাস্তা সংকুচিত করায় প্রতিনিয়তিই যানজট। প্রশাসান রহস্য জনক ভাবে নিরব,জনদূর্ভোগ চরমে।
কাহালু রেলওয়ে চারমাথা থেকে কাহালু সরকারী ডিগ্রী কলেজ মোড় হয়ে খাদ্য গুদাম পর্যন্ত মুল রাস্তার উপর কমপক্ষে ৬ টি স্থানে নির্মাণ সামগ্রী ইট,খোয়া ও বালু মাসের পর ফেলে রাখে এবং রাস্তা দখল করে ভিভিন্ন দোকান-পাট এমন কি মাছ মাংসের দোকান বসিয়ে রাস্তা সংকুচিত করে ফেলায় প্রতিনিয়তিই যানজেটের সৃষ্টি হচ্ছে। পাশা-পাশী এক শ্রেনীর ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনের পথচারীদের পায়ে চলা ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড দোকানের মালমাল,এমন কি জন জীবনের জন্য মারাত্বক বিপদ জনক বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন, গ্যাসের স্যালেন্ডার,পুরাতন ফ্রিজ,লাশ পরিবহনের খাটিয়া পর্যন্ত রাখা হয়েছে। তার সাথে যোগ হয়েছে রাস্তার দু’পার্শ্বে গাদা-গাদি করে দাঁড় করানো ইজিবাইক, ব্যাটারী চালিত অটো ভ্যান, রিকসা ও ভাড়ায় চালিত সিএনজি। দেখলে মনে হবে এ যেন ইজিবাইক,ভ্যান-রিকসা ও সিএনজি’র রাখার গ্যারেজ। স্বাভাবিক ভাবে ভ্যান-রিকসায় ও মোটর সাইকেলের ৩ থেকে ৪ মিনিটের এই রাস্তায় অতিক্রম করতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত। আর পায়ে হেটে কোন পথচারী রাস্তার উপর দিয়ে যেতে না পেরে যদি কখনও ফুট পাত দিয়ে চলার চেষ্টা করে তখন ঐ সব ব্যবসায়ীদের চোখ রাঙ্গানী এমন কি শুনতে হয় গাল মন্দা,বকা ঝকা ও আপত্তিকর অশ্লীল মন্তব্য।
নির্দ্ধারিত স্থান ছেড়ে এসে রাস্তার উপর গরু জবেহ করাসহ গোস্ত ও মাছের দোকান বসানোয় মাছ গোস্তের পচা দুরগন্ধে মাছির ভন-ভনানিতে স্থানীয় ভাবে পরিবেশ মারাত্বক হুমকীর মূখে পড়েছে। এসব বিষয়ে বার বার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও জন-প্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসন কেন যেনি রহস্য জনক কারণে নিরব। সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিষয়টি অতিব জন গুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত প্রশাসনের পদক্ষেপের দাবী জানিয়েছেন ।

শেয়ার: