শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল বাজার এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স ছাড়াই পেট্রোল মজুদ ও বিক্রয়ের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) পরিচালিত এ অভিযানে মো. স্বপন নামের এক ব্যক্তিকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তার কাছ থেকে অবৈধভাবে মজুদকৃত ১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়। পাশাপাশি আদায়কৃত জরিমানার অর্থ পরবর্তী কর্মদিবসে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উত্তরকোণ
শাজাহানপুরে অবৈধ পেট্রোল মজুদ-বিক্রয়: মোবাইল কোর্টে জরিমানা, জব্দ ১৪ লিটার

