বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘প্রায় ১৪ শ’ শহীদ আর হাজার হাজার তরুণের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে বিজয়ী করেছে। কিন্তু সেই জনআকাঙ্ক্ষাকে সরকার পাশ কাটাতে সংবিধানের দোহাই দিচ্ছে। কিন্তু যে তরুণ সমাজ রাজপথে ফ্যাসিস্ট বিদায়ে জীবন দিয়েছে তারা যৌক্তিক দাবি আদায়ে আবারো রাজপথে নামবে।’তিনি আরো বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শিক প্রজন্ম গঠনই আমাদের মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে ও সাংগঠনিক দুই জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল, জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, শিবিরের কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শহর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, তরুণ জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
উত্তরকোণ
বগুড়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

