উত্তরকোণ

বগুড়া পৌরসভার ১ ও ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থীর গনসংযোগ

বগুড়া পৌরসভার ১ ও ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থীর গনসংযোগ

বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল শনিবার বিকেলে বগুড়ার পৌর এলাকার ৪নং ওয়ার্ডে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগ চকসুত্রাপুর হতে শুরু করে জহুরুলপাড়া হয়ে নামাজগড়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, এড. সাইফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আমীর আব্দুল কুদ্দুস, সেক্রেটারী মাওলানা মমিনুল হক ফরহাদ, মোস্তাফিজুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, মিজানুর রহমান, শ্রমিক নেতা রুবেল, ছাত্র শিবির সরকারী আজিজুল হক কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এর আগে সকালে তিনি বগুড়া পৌর এলাকার ১ নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড, আটাপাড়া, উপশহর এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, এড. নুরুল ইসলাম আকন্দ, ১নং ওয়ার্ডের আমির জামিলুল হক, ব্যবসায়ী নেতা মামুনুর রশিদ, ওয়ার্ড সেক্রেটারী মাহবুব আলম প্রমুখ। গণসংযোগ চলাকালে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাংবাদিকদের বলেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আমরা বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন, মাদক ও অপরাধমুক্ত একটি নতুন সমাজ পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ মাদকের আশেপাশে যাবেনা। আমরা এমন এক সমাজ গড়তে চাই, সে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে। আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, নারী ও পুরুষ নির্বিশেষে সকলেই সকল প্রকার ভয় ও শঙ্কামুক্ত থাকবে। তিনি সন্ত্রাস চাঁদাবাজমুক্ত, ন্যায়-ইনসাফের বগুড়া গড়তে দাড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

শেয়ার: