মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তার কন্যা জাইমা রহমান। স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। এদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হন সাবেক ফুটবলাররা। লাল দল ও সবুজ দল- এই দুই ভাগে ভাগ হয়ে তারা মাঠে পরস্পরের বিপক্ষে লড়াই করছেন।

