উত্তরকোণ

নানা আয়োজনে বগুড়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

নানা আয়োজনে বগুড়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

নানা আয়োজনে বগুড়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বিজয় দিবস। মহান মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আজ বৃহস্পতিবার ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহরে মুক্তির ফুলবাড়িতে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি ফলকে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সহ বিভিন্ন সংগঠন।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে বগুড়া জেলা ও সকল উপজেলায় বিভিন্ন কর্মসুচি পালন করেছে। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সাথে জিলা স্কুল মাঠে ৩১ বার তোফধ্বনি মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। সকাল ৮ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এরপর জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জেলা পরিষদে মুক্তিযুদ্ধভিত্তিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন, জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করে মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। শহীদ টিটু মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধ পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, মুখ ও বধির উচ্চ বিদ্যালয় ও ভবঘুরে কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া পৌরপার্কসহ বিনোদনের বিভিন্ন স্থানে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপচেপড়া ভীড় ছিল।

   

শেয়ার: