উত্তরকোণ

কাগইল ইউনিয়ন বিএনপি উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কাগইল ইউনিয়ন বিএনপি উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাগইলে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া গাবতলীর “কাগইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গদল”। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, রফিকুল ইসলাম,আব্দুস সবুর সবুজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, সাবেক ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, বিএনপি নেতা রেজাউল করিম রায়হান, জফিরুল ইসলাম, আমজাদ হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রহমান সুলতান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আবু মুসা বাবুল, আলপনা কবির বাবু, সদস্য শাফিউল ইসলাম সিহাব, সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, ইউনিয়ন শ্রমিক দল নেতা আলমগীর হোসেন, ছাত্রদল নেতা উজ্জ্বল হোসেন, আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: