উত্তরকোণ

কাগইল ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কাগইল ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর কাজী এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কাগইল ইউপি সদস্য মুঞ্জুরুল আলম, বাবলু মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, হাসেম আলী, মিলন মিয়া, জাহানারা বেগম, বিউটি বেগম, হিসাব সহকারী রাঙ্গা মিয়া, উদ্যোক্তা মেহেদুল ইসলাম পেস্তা, গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শেয়ার: