উত্তরকোণ

আদমদীঘিতে সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আদমদীঘিতে সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত
ai

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি স্বরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘির ছাতিয়ানগ্রাম যুব সমাজের আয়োজনে গতকাল বুধবার (২৫মার্চ) বিকেল ৩টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম দ্বি-মুখী উচ্চবিদ্যালয় মাঠে এই খেলায় অংশ গ্রহন করে, আদমদীঘি নুরানী ফুটবল একাডেমি বনাম সান্তাহার ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে আদমদীঘি নুরানী ফুটবল একাডেমি- ১০-৯ গোলে সান্তাহার ফুটবল একাডেমিকে হারিয়ে আদমদীঘি নুরানী ফুটবল একাডেমি জয়ী হয়। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে খেলাটি উদ্বোধন করেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্ততফা, মহসিন আলী টুকু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান, কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসাইন, সান্তাহার পৌর মহিলা দলের সভানেত্রী হাসিনা মমতাজ মুক্তা, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল আলম। পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্বে করেন. বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান ফটিক। খেলাটি পরিচালনা করেন, মাহমুদুল হক শিপন তাকে সহযোগিতা করেন রাকিব হোসেন ও নাহিদ হাসান।

শেয়ার: