উত্তরকোণ

শাজাহানপুরে প্রকাশ্যে পাখি শিকার: ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

শাজাহানপুরে প্রকাশ্যে পাখি শিকার: ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
Oplus_131072

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় এয়ারগান দিয়ে প্রকাশ্যে পাখি শিকারের ঘটনায় দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) শাজাহানপুর থানায় সামাজিক বন বিভাগের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় উপজেলা সামাজিক বন কর্মকর্তা (SFP-C) তোফাজ্জল হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে আসামি করা হয়েছে উপজেলার জোকা মন্ডলবাড়ি এলাকার মৃত জব্বার মন্ডলের ছেলে মাহবুব হাসান লিমন মন্ডল এবং মৃত আজিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক সোহাককে। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার চোপিনগর কচুয়াদহ এলাকায় মোটরসাইকেলে ঘুরে এয়ারগান দিয়ে প্রকাশ্যে পাখি শিকার করেন অভিযুক্তরা। এ সময় ব্যাগভর্তি শিকার করা পাখিসহ স্থানীয় এক সাংবাদিকের সামনে পড়লে তারা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যান।স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের পাখি শিকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী সোহাগ রায় সাগর বলেন, এয়ারগান দিয়ে পাখি শিকার করা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার: