উত্তরকোণ

কাহালুতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কাহালুতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী গত সোসমার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ঈদ পুনমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস সাহিদ।  উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইফসুর মহাসচিব ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল হাকিম সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চোয়রম্যান অধ্যাপক ডক্টর নিজাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা(পশ্চিম) শাখার সভাপতি সাইয্যেদ কুতুব শাব্বির।
কাহালু উপজেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের নায়েব আমীর ও নারহট্র ইউ পির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব শহীদুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওঃ বেলায়েত হোসেন, প্রভাষক আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মাওঃ আবু ইউসুফ, পৌর জামায়াতের আমীর প্রভাষক মাওঃ ফেরদৌসুর রহমান প্রমুখ।

শেয়ার: