উত্তরকোণ

বগুড়ার লাহিড়ীপাড়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশার “ধানের শীষ” র্মাকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বগুড়ার লাহিড়ীপাড়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশার “ধানের শীষ” র্মাকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে লাহিড়ীপাড়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা “ধানের শীষ” র্মাকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে অনুষ্ঠিত এই প্রচারণায় বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করা হয়। এ সময় প্রার্থী নিজে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন উপনির্বাচনে বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাফতুন আহমেদ খান রুবেল এবং ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আপেল মাহমুদ (মোঃ জুলফিকার আবু নাসের)। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

শেয়ার: