উত্তরকোণ

শাজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

শাজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

শাজাহানপুর প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল। বুধবার (২৫ মার্চ) দুপুর ১টায় থানা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই আবু জাররা, এসআই আলমগীর হোসেন, এসআই আবু সাইদসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। সভায় ওসি আশিক ইকবাল বলেন, সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা উভয়েই দেশের কল্যাণে কাজ করি। শাজাহানপুরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এ সময় সাংবাদিকরা বলেন, বিগত সময়ে শাজাহানপুরে ‘বড় ভাই’ নির্ভর যে অনিয়ম-দুর্নীতির কালো অধ্যায় ছিল, ভবিষ্যতে তা আর দেখতে চাই না। তারা আরও বলেন, মাদক, দুর্নীতি, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা জোর দাবি জানাই। মতবিনিময় সভায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল হক সজিব, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক সভায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে নবাগত ওসির আমন্ত্রণে থানায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

 

 

শেয়ার: