১৯ মার্চ বৃহস্পতিবার ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষ থেকে বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসা মাঠে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের অসহায় বৃদ্ধা তফুরুন বেগম কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারাম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, তার সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন, পরিবারের সদস্য হারিছা জামান আরশি, দৈনিক উত্তর কোণ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম রেজা, আল আমিন মন্ডল, বিএনপি নেতা ঈমান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুবদল নেতা মুঞ্জুরুল হক মঞ্জু, সাবেক ইউপি সদস্য সুরুজ্জামান, স্থানীয় জাহিদুল ইসলাম, আল মামুন, রনি আহম্মেদ, সৌকত হোসেন, আব্দুল করিম সহ পরিবারের সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এরপর দৈনিক উত্তর কোণ পত্রিকার উদ্যোগে বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের অসহায় বৃদ্ধা তফুরুন বেগম কে একটি হুইলচেয়ার প্রদান করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ।
এছাড়াও তল্লাতলা গ্রামের অসুস্থ হাফিজার রহমান কে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।