1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন-এর ব্যক্তিগত অর্থায়নে দুই দিনব্যাপী উপজেলা ৯টি ইউনিয়নের দুই হাজারের বেশি অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে চাঁদবাড়িয়া, মানিকদিপা, জামুন্না, মারিয়া, পরানবাড়িয়া,খোট্টাপাড়া, চোপিনগর ও কামাড়পাড়া গুচ্ছগ্রামের পরিবারগুলোকে সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত বুধবার মাঝিড়া,মাদলা,গোহাইল,খরনা ও আশেকপুর ইউনিয়নে গুচ্ছগ্রামের অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,উপজেলা বিএনপির সহসভাপতি মনজুরুল কাদের মন্টু, চোপিনগর ইউপি সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজুসহ নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ ক্ষুদ্র প্রয়াস।” তিনি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। গুচ্ছ গ্রামের উপকারভোগী সালমা বেগম,আছিয়া বেওয়া সহ গুচ্ছ গ্রামের পরিবারের সদস্যরা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies