1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

বগুড়া-৬ সদস আসনের উপনির্বাচনে শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বুধবার সকাল সাড়ে ৯ টা হতে বগুড়া শহরের দত্তবাড়ী, কালিতলা, কলেজ বাজার ও মাটিডালী বিমান মোড় এলাকায় দাঁড়িপাল্লাায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ড আমীর ডা. আবু বক্কর সিদ্দিক, ৩ নং ওয়ার্ড আমীর জাকিরুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড আমীর আব্দুর রউফ পারভেজ, ১৮ আমীর ইব্রাহিম হোসেন প্রমুখ। গণ সংযোগে কলেজ বাজারে পথ সভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিতে সবাই ৯ এপ্রিল ঝাঁপিয়ে পড়ুন। জামায়াতের নেতাকর্মী দখল চাঁদাবাজী টেন্ডার বাজির সাথে জড়িত নয়। ইনশাআল্লাহ বিজয়ী হলে বগুড়া কে যানজট, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies