পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া জেলা জাতীয়বাদী সংবাদ পত্র হকার্স ইউনিয়নের (রেজি নং: রাজ-২৪/৯১)-এর উদ্যোগে বুধবার (১৮ মার্চ ২০২৬ ,২৮ রমজান) সকালে সংগঠন কার্যালয়ে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম বকুল । বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, আরো উপস্থিত ছিলেন বগুড়া পৌর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আল আমিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সংবাদপত্র হকার ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এমদাদুল হক সাঈদ, সহ-সাধারণ সম্পাদক শ্রী বিজয় কুমার, সাংগঠনিক সম্পাদক শ্রী কালু কুমার দাস, অর্থ সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারী, ধর্মীয় সম্পাদক মুশফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক রিপন পোদ্দার, সদস্য মাহমুদুল আলম সৈকত , শ্রীকৃষ্ণ ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, চিনি, দুধ ও আতপ চাল, যা সংগঠনের ১১৫ সদস্য ও তাদের পরিবারের মাঝে বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জানান, সংগঠনের সদস্যদের পাশে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।