1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

দেশের ১০ জেলার ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দেবে সরকার। টাঙ্গাইল সদরে পহেলা বৈশাখে এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘আজকে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন।’ তিনি বলেন, ‘সারাদেশে ১১টি উপজেলায় একযোগে এ কার্ড কৃষকদের সহায়তার জন্য তাদের হাতে তুলে দেয়া হবে।’ ১১টি উপজেলা হচ্ছে– টাঙ্গাইলের সদর, পঞ্চগড়ের সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী। ওই বৈঠকে কৃষিমন্ত্রী মো: আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিডোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। উল্লেখ্য, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল–দেশের কৃষকদের সহায়তার জন্য ফার্মার্স কার্ড চালু করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies