1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬ মার্চ সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ এবং সদস্য আজিজুল হকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের আমির মাও: ওমর আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.সাইফুর রহমান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন, মেহেরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সুরুজ আলী, জাকির তালুকদার, আব্দুর রাজ্জাক, আল আলামিন, আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা আশরাফুল আলম সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যবৃন্দ। ইফতার পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করেন মাওলানা বায়েজিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies