গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘরসহ পুরো এলাকা পরিদর্শন করলেন বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, পিআইও মফিজুল ইসলাম, থানার ওসি রাকিব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, স্থানীয় সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, জিসাস গাবতলী উপজেলা শাখার সভাপতি আরেফুর ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ সরধনকুটি গ্রামের ছালেক উদ্দিন জানান, ঘুর্ণিঝড়ে আমার বাড়ীসহ দুইটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। একই গ্রামের রবিউল ইসলাম ফিজু জানান, ঘুর্ণিঝড়ের বাতাসে সবকিছু ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে আমিসহ আমার পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। উল্লেখ্য, গত ১৬ মার্চ রাত ১০টায় সর্ধনকুটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে প্রায় শতাধিক বাড়ীঘর, শতশত গাছপালা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতের খুঁটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ সময় শিশুসহ ৮/৯জন আহত হন।