আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) বেলা ১১ টায় বগুড়ার আদমদীঘি ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি খন্দকার মেহেদী হাসানের সভাপতিত্বে ও সমিতির পরিচালক আনোয়ারুল ইসলাম (আনার) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, বিএনপি নেতা আবু তালেব দুলাল, সমিতির সহ-সভাপতি আমানুল্লাহ আমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, পরিচালক আবু সাঈদ রাসু, গুলজার হোসেন, যুবদল নেতা জুয়েল হোসেন, মুকুল হোসেন প্রমূখ। এসময় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেন, সমবায় আন্দোলন একটি সামাজিক আন্দোলন, একে গতিশীল করা গেলে দেশ জাতির উন্নয়ন করা সম্ভব হবে। এছাড়া তিনি আরোও বলেন, আমাদের প্রত্যেকের এ ধরনের সমিতির কার্যক্রম চালাতে গিয়ে সবার ঐক্যমত প্রয়োজন।