1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকাল সাড়ে ৯ টায় বগুড়া শহরের ৮নং ওয়ার্ডের সেউজগাড়ী আমতলা মোড় থেকে প্রচারনা শুরু করেন। প্রচারনা শুরুতে সংক্ষিপ্ত পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, ১২ ফেব্রুয়ারি উৎসব মূখর পরিবেশে নির্বাচনের পর আবারও আমাদেরকে ভোটারদের কাছে ভোট চাইতে হচ্ছে এটা দু:খজনক। বগুড়ার মানুষ যাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তিনি বগুড়াবাসীর ভালোবাসার প্রতিদান দিতে পারেননি। তিনি বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন। ফলে আবারও ভোট দিতে হচ্ছে। আমরা আশাকরি আসন্ন উপনির্বাচনে আপনারা বগুড়ার বাইরের কাউকে নির্বাচিত করবেন না। আমি এই এলাকার আকাশে বাতাসে বড় হয়েছি। আমি আপনাদের এলাকার সন্তান, সন্তান হিসেবে ভোট চাই। আমি নির্বাচিত হলে কাউকে এমপি বলে ডাকতে হবে না। সবাই সোহেল ভাই বলেই ডাকবেন। আমাকে সবাই এবার ভোট দিবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে বগুড়া সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হবে। শহরের যানজট নিরসন হবে। সুন্দর একটা বগুড়া উপহার দিবো ইনশাআল্লাহ। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী এড. আল আমিন. যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন, ৮ নং ওয়ার্ড আমীর মাহবুবুর রহমান, সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা আজাহার আলী, মাস্টার নজরুল ইসলাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies