পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ১৬ মার্চ সোমবার দুপুর ১২টায় মামদুদুর রহমান হল, জামিল শপিং সেন্টার, দত্তবাড়ী, বগুড়ায় রোটারী ভেন্যুতে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হক-এর সভাপতিত্বে এবং ঈদ সামগ্রী বিতরণ কমিটির চেয়ারম্যান রোটা. এম এম রুবেল তালুকদার-এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আব্দুল ওয়াহাব তারেক, পাস্ট প্রেসিডেন্ট রোটা. প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মুনছুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, ভাইস প্রেসিডেন্ট রোটা. সানাউল হক দুলাল, ডাইরেক্টর রোটা. কামাল ইনেনু টিংকু, সার্জেন্ট-এ্যাট-আর্মস রোটা. আখতারুল ইসলাম আখতার, রোটা. নুর আলম, রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটা. চন্দন কুমার রায়, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ার রোটার্যাক্ট তৌফিক চৌধুরী ও রোটার্যাক্ট মারুফ ইসলাম প্রমুখ। অসহায় সুবিধাবঞ্চিত দুস্থদের মাঝে ৩০০ প্যাকেট ঈদসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্যাকেটের মধ্যে ছিল সুগন্ধী পোলার চাল, ভাতের চল, সয়াবিন তৈল, সেমাই, চিনি, কিসমিস, গরম মশলা, মশুর ডাল, পেঁয়াজ ও দুধ।