1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন বাজারে বিএসটিআই’র অনুমোদনহীন খোলা নিন্ম মানের লাচ্ছা সেমাই প্যাকেট জাত করে বিক্রির অভিযোগ উঠেছে। এতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার তেমাথা বাজার এলাকায় গলির মধ্যে একটি বাড়িতে গুডফুড নামে উন্নত মানের প্যাকেট বানিয়ে খোলা বাজারে থেকে নিন্ম মানের সেমাই কিনে প্যাকেটে ভরে উপজেলার বিভিন্ন দোকানে বেশি দামে বিক্রি করছেন। এসব প্যাকেটে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ফরিদ ফুড প্রোডাক্টস দিয়ে বিক্রি করছে। কিন্তু বিএসটিআই’র অনুমোদনের কোনো সিল বা লোগো উল্লেখ নেই। ইচ্ছা মতো প্যাকেট গায়ে দাম লেখে বাজারে বেশি দামে বিক্রি করছে। গুড ফুডের প্যাকেটে তুলে ৪০০গ্রাম ওজনে দাম ১৮০ টাকা এবং ৫০০গ্রামের দাম ২২০ টাকা মূল্যে দিয়ে বাজারে বিক্রির করছে। ফলে পণ্যের মান ও নিরাপত্তা নিয়ে ক্রেতাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। কয়েকজন ক্রেতা জানান, ঈদকে ঘিরে সেমাইয়ের চাহিদা বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন। খোলা নিন্ম মানের সেমাই প্যাকেট করে বিক্রি করায় পণ্যের মান যাচাই করা কঠিন হয়ে পড়ছে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে সচেতন মহল বলেন, খাদ্যপণ্যের ক্ষেত্রে বিএসটিআই’র অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদনহীন পণ্য বাজারে বিক্রি হলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি জোরদার করার দাবি জানান। স্থানীয় কয়েকজন দোকানদার বলেন, গুডফুডের লাচ্ছা ফরিদের বেকারিতে প্যাকেট করে বাজারজাত করেন। বিএসটিআই অনুমোদন আছে কি না জানি না। ফরিদ ফুড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী ফরিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বিএসটিআই’র অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন আমি সাক্ষাতে দেখা করে কথা বলবো বলে ফোন কেটে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies