1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬ বার প্রদশিত হয়েছে

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-দিনাজপুরের ঘোড়াঘাটে আসন্ন ঈদুল ফিতরের, দিন যত ঘনিয়ে আসছে, ঈদের কেনাকাটায় জমে উঠেছে ঈদ মার্কেটগুল্যে। নতুন সাজে সেজেছে মার্কেটগুলো। উপজেলার মার্কেটগুলো ঈদের কেনাকাটায় এখন যেন বেশ জমজমাট হয়ে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র রাণীগঞ্জ বাজারে শপিংমল প্রতিটি দোকান গুওলোতে এখন যেন ক্রেতা সাধারণের পদচারণায় মুখোরিত। পোশাকের দোকান থেকে শুরু করে জুতা, কসমেটিকস ও গয়নার দোকানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। এবার দেশীয় কাপড়ের পাশাপাশি পাকিন্তানি কাপড়ের চাহিদা বেশ বেশি বলে জানান বিক্রেতারা। সোমবার সরেজমিনে উপজেলার রাণীগঞ্জ বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রমজানের শুরুতে বেচা-বিক্রি কিছুটা কম থাকলেও রোজার শেষ দশকে পর থেকে মার্কেটগুলোতে ক্রেতা সমাগম বেড়ে, কেনাকাটাও বৃদ্ধি পেয়েছে। দিন-রাতে সুবিধামত সময়ে লোকজন যাচ্ছেন মার্কেটে, বিপনী বিতান ও শপিংমলে কেনা কাটা করছে। আবার বেশ কিছু জুতার দোকানে দেওয়া হয়েছে ৫০ ভাগ মূল্য ছাড়। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কিনছেন তাদের পছন্দসই সামগ্রী। বিকেলের পর থেকে ক্রেতাদের চাপ কয়েক গুণ বেড়ে যায়,চলে গভির রাত পর্যন্ত। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটার দাপট সামলাতেই অস্থির বিক্রেতারা বাড়তি কথা বলার সময় পাচ্ছেন না। ক্রেতারা তাদের সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করে কেনাকাটা করছেন। কেনাকাটা করছেন তাদের সামর্থ অনুযায়ী। তবে এবার পাইকারী বাজারে কাপড়ের দাম বেম কিছুটা বেশি। তবুও উৎসবের খুশিতে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে সাধ্যের মধ্যেই সেরাটা কেনার চেষ্টা করছেন সাধারণ মানুষ। ক্রেতা-বিক্রেতার এই সরগরম উপস্থিতিতে রাণীগঞ্জ বাজার এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও মানুষের মধ্যে ঈদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা রাণীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী সাজু, ইচাহাক ও কসমেটিকস ব্যবসায়ী সাইদুল,শাহিন, আরিফুল জানান, “আবহাওয়া অনুকূলে থাকায় এবং মানুষের আর্থিক অবস্থা ভালো হওয়ায় এবার বেচাকেনা গত কয়েক বছরের চেয়ে ভালো হবে বলে জানান। আশা করছি চাঁদ রাত পর্যন্ত এই ধারা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies