1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আইনকে তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় বগুড়ার আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পলাতক ফ্যাসিষ্ট শেখ হাসিনার জন্য দোয়াও করা হয়। গত শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৎস্য প্রজেক্টে এই আয়োজন করা হয়। উক্ত মৎস্য প্রজেক্টটি পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার জনৈক এক বিএনপি নেতার বলে জানা গেছে। অনুষ্ঠানে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব, সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য দেন যা ভিডিওতে দেখা যায়। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। এদিকে ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক মিনিট পরেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড়। ওই ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের এ ধরনের প্রকাশ্য আয়োজন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসন নজর দিয়ে এর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন এলাকার সচেতন মহল। এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies