গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রবিবার বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন পরিষদে ১৮৭০ জন দুঃস্হ পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজী করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন গাবতলী সহকারী কমিশনার (ভূমি) ও সুখানপুকুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন, ইউপি সদস্য আব্দুল হান্নান, আহসান হাবীব রঞ্জু, সারোয়ার জামান মিলন, জাহিদুল ইসলাম মিন্টু, কাজল রায়, শামসুল আলম, রুপালী খাতুন, ববিতা আক্তার, গোলাপী বেগম প্রমূখ।